শিক্ষা

শাবিপ্রবিতে ২৭ নভেম্বর শুরু হচ্ছে প্রথম আন্তর্জাতিক বাংলা ভাষা-সাহিত্য সম্মেলন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী ২৭ নভেম্বর থেকে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক বাংলা ভাষা-সাহিত্য সম্মেলন। আয়োজক সূত্রে জানা গেছে, এই সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল প্রস্তুতি প্রায় চূড়ান্ত করা হয়েছে।

দুই দিনব্যাপী এই আয়োজনে দেশি-বিদেশি গবেষক, শিক্ষক ও সাহিত্যিকরা অংশ নেওয়ার কথা রয়েছে। সম্মেলনে বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং গবেষণাপত্র উপস্থাপন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় অঙ্গনে এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন বাংলা ভাষা ও সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা।

তথ্যসূত্র: জাগোনিউজ ২৪ – সর্বশেষ বাংলা সংবাদ

প্রতীকী ছবি: COD Newsroom / Flickr, CC BY 2.0